বিশ্ববাংলা

প্রবাসী কর্মী কমলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কুয়েত

প্রবাসী কর্মী কমালে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে, কুয়েতের পার্লামেন্ট। কুয়েতের সংসদীয় কমিটির বরাত দিয়ে স্থানীয় দৈনিক কুয়েত টাইমস জানায়, এই হ্রাস বাজারের ক্রয়শক্তি কমাবে। পাশাপাশি আবাসন এবং বেসরকারি শিক্ষার বাজারগুলোকেও প্রভাবিত করবে।

এছাড়া, দেশটির বেসরকারি খাতের অন্যান্য উদ্যোগও প্রবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। তাই বিদেশি কর্মী হ্রাস অর্থনৈতিক বিকাশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রসমূহে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মী রয়েছেন।

কিন্তু তেলের দরপতন এবং কোভিড-১৯ জনিত মন্দায়; স্থানীয় কর্মসংস্থান ধরে রাখার উদ্যোগে, প্রবাসী কর্মীদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নেয় এ অঞ্চলের সরকার। পারস্য উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।

এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।  সম্প্রতি কুয়েতি পার্লামেন্ট তথা জাতীয় পরিষদের মানবসম্পদ বিষয়ক স্থায়ী কমিটির এক প্রতিবেদনে বলা হয়, প্রবাসী কর্মীর সংখ্যা পতন কুয়েতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে, এ বিষয়ে সতর্ক করা হয় সেখানে।

এ অবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা একান্ত জরুরী। কুয়েতি পার্লামেন্টের মানব সম্পদ বিষয়ক কমিটির প্রতিবেদনকে কাজে লাগিয়ে, দেশটিতে বৈধভাবে দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিক রপ্তানির লক্ষ্যে এখন থেকেই সরকারের উদ্যমী হওয়া প্রয়োজন বলে মনে করছেন, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button