বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির ১৪ দিনের রিমান্ড

মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্র নিয়ে কাজ করার অভিযোগে, ৩ বাংলাদেশিকে রিমান্ডে নেয়া হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ।

দেশটির পুলিশ জানায়, অভিযুক্তরা তাদের ভুয়া কাগজপত্র নিয়ে কুয়ালালমপুরে প্রায় ৩ বছর ধরে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করে আসছিলেন। সম্প্রতি তারা তাদের ভুয়া পারমিট কার্ড নিয়ে, পার্লিসে নতুন কাজের খোজ করছিলেন।

গত শুক্রবার  মালয়েশিয়ার গণমাধ্যম দি স্টার জানায়, জালান নাপোহ এলাকা থেকে তাদের তিনজনের সাথে, এক নারী গাড়ীর ড্রাইভারকেও গ্রেফতার করা হয়েছে।

কুবাং পাসু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম জানান,  গত বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সেইসাথে তাদের সাথে গ্রেফতার হওয়া নারী গাড়ীচালককে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button