আইন-বিচারবাংলাদেশ

ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য ফের রিমান্ডে

মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালসহ সাত পুলিশ সদস্যের আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে র‍্যাবের আবেদনের প্রেক্ষিতে আদালত এই অনুমতি দেন। এর আগে প্রদীপসহ তিন আসামিকে আদালতে হাজির করা হয়। দ্বিতীয় দফায় আবেদন জানানো হয় সাতদিন রিমান্ডের। গত ১৮ আগস্ট প্রথমদফায় প্রদীপসহ তিন আসামিকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়।

এরআগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৪ পুলিশ সদস্যকে। সবার তথ্য যাচাই বাছাইয়ের নতুন করে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। সিনহা রাশেদ হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৬ আগস্ট সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে সাতদিনের রিমান্ডে র‍্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button