দেশবাংলা
সিনহা হত্যা মামলায় তিন সাক্ষীকে ফের ৪ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায়, পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ, এ আদেশ দেন। এর আগে গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে সিনহা নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে, পুলিশের দায়ের করা মামলার ঐ ৩ সাক্ষীকে গ্রেপ্তার করে র্যাব।
সেসময় আদালত ৭ দিনের রিমান্ড দিয়েছিলো। আজ আবারো তারা র্যাবের রিমান্ডে গেলো।



