আবুধাবী ফেরত ১১২ যাত্রীর দায় নিচ্ছে না কেউ

বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান বলেছেন, ইউএই’র ইমিগ্রেশন ডির্পাটমেন্টের অসচ্চতার কারণে আবুধাবি থেকে ১১২ যাত্রী ফেরত আসতে বাধ্য হয়।
বাংলাদেশ বিমানের ৬৮ যাত্রী ও এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ৪৪ যাত্রী ফেরত পাঠায় ইউএই ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আমরা ৫ সদস্যের তদন্ত কমিটি করেছি তারা খসড়া রিপোর্ট দিয়েছে এবং ৮ টি গ্রস্তাবনাও দিয়েছে। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যৌথ সভা হয়েছে।
উক্ত সভায় আলোচনা হয়েছে ফেরত আসা যাত্রীদের সরকারের নিয়ন্ত্রণে তাদের পূনরায় আবুধাবি পাঠানো হবে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের একটি ভূল ছিল বোর্ডিং পাশ করানোর সময় বিডিজি পরিবর্তে বিজি লিখে ছিল। যার ফলে বাংলাদেশ মিন না করে বুলগেরিয়া হয়ে যাওয়ায় কিছু সমস্যা হয়েছে।
তিনি আরো বলেন, ১০ আগষ্ট ইউএই যে নির্দেশনা দিয়েছিল যাত্রীদের বিষয়ে পরবর্তীতে ১৩ আগষ্ট তারা কিছু সংশোধনী এনেছিল যাহা বাংলাদেশ বিমান ও এয়ার এরাবিয়া অবগত ছিল না।
যার ফলে ১১২ যাত্রী ফেরত আসতে বাধ্য হয়। ৮৬৮ যাত্রী প্রাথমিকভাবে শর্ত পূরণ করতে না পারায় তাদের বোর্ডিং পাস দেয়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ১১২ যাত্রী পূনরায় আবুধাবী যেতে বিমানের টিকেটের টিকেটের ব্যবস্থা করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। ৮৬৮ যাত্রীর টিকেট বাতিল হয়নি তারা আগের টিকেটেই আবুধাবি যেতে পারবে।



