আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

হারিকেন লরা’র তাণ্ডবে লন্ডভন্ড লুইজিয়ানা, নিহত-৬

হারিকেন লরা’র তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৬ জন। লন্ডভন্ড হয়ে গেছে এ অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অর্ধলক্ষাধিক ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত চলা এই হারিকেন লুইজিয়ানা স্টেটের ক্যামেরোন এলাকা অতিক্রমকালে ৪ নম্বর ঝড়ো হাওয়ায় পরিণত হয় এবং এর গতিবেগ ছিল ঘন্টায় ১৩৫ মাইলের অধিক। হ্যারিকেনের পাশাপাশি গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেশ কটি টর্নেডো আঘাত করেছে লেক চার্লসে।

লক্ষাধিক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভেঙ্গে গেছে অনেক গাছ। বাড়িঘরও উড়ে গেছে বেশ কিছু। তবে আগেই লোকজনকে সরিয়ে নেওয়ায় হতাহতের ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

এদিকে, হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্যে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে যাবার কথা রয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তার জন্যে ফেডারেল ইমার্জেন্সি এজেন্ট(ফেমা)’র লোকজন সেখানে পৌছেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button