
ফেসবুক-হোয়াটস অ্যাপে যোগাযোগের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া আন্তর্জাতিক চক্রের সদস্য ১৫ নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি।
শুক্রবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি’র কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। সামাজিক মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেক টাকা আত্মসাৎ করে আসছিলো সংঘবদ্ধ এই চক্রে সদস্যরা। আর্থিক ভাবে অবস্থাপন্ন ব্যাক্তিদের টার্গেট করে প্রতারণা ফাঁদ পাতে তারা।
এক পর্যায়ে টাকা হাতিয়ে লাপত্তা হয়ে যায় নতুন কোন শিকারের খোঁজে। অনলাইনের এই প্রতারক চক্রের সাথে বাংলাদেশের দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও যুক্ত আছে বলে সিআইডি জানিয়েছে। অভিযানের সময় পালিয়ে যায় তারা।



