দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর

বিভিন্ন জটিলতায় দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া বাংলাদেশি কর্মীদেরকে মৌসুমী কৃষি ও মৎস্য খাতে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এ উপলক্ষ্যে গত ২৪ আগষ্ট থেকে আগ্রহীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ দুই খাতে কিছু শর্ত সাপেক্ষে ই-নাইন ভিসাধারী বাংলাদেশি ইপিএস কর্মীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ভিসার মেয়াদ ৩ বছর বা ৪ বছর ১০ মাস অতিক্রান্ত হতে হবে।
১৮ এপ্রিল থেকে ৩১ আগষ্টের মধ্যে কোরিয়ায় বসবাস এবং চাকরী খোজার মেয়াদ অতিক্রান্ত হতে হবে। যারা কোনো কারণে দেশে ফিরতে পারছেন না, তারাও আবেদন করতে পারবেন। যারা নির্ধারিত সময়ের মধ্যে চাকরী খুজে পাননি তারা এই সুবিধাটি নিতে পারবেন।
এসব শ্রমিকের থাকা খাওয়ার আংশিক ব্যায় নিয়োগকর্তা বহন করবেন। সেইসাথে তারা পাবেন শিল্প দুর্ঘটনা বীমা সুবিধা এবং সন্তোষজনক বেতন।
এছাড়া মৌসুমী কাজে নিয়োজিত এসব শ্রমিক আগামীতে দেশে ফেরার পর পুনরায় কোরিয়াতে প্রবেশের সময় স্পেশাল সিবিটি পরীক্ষায় অতিরিক্ত ১০ পয়েন্ট পাবেন এবং কোরিয়ায় পৌছে চাকরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।



