
১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন ফিরছে আগের বাড়ায়,যাত্রী, চালক ও সুপারভাইজারসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ।
শনিবার (২৯ আগস্ট)বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হয়ে,ঢাকা জোনের বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে কয়েকটি বিষয় সংশ্লিষ্টদের প্রতিপালন করতে নির্দেশনা দেন,গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।
যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে,যানবাহন জীবাণুমুক্ত করতে হবে, দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না,আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। বাসস্ট্যান্ডে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে।
নতুন সিদ্ধান্তের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদার করতে বিআরটিএকে নির্দেশনা দেন । একইসঙ্গে হাইওয়ে পুলিশ জেলা প্রশাসন জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি কঠোরভাবে প্রতি পালনের অনুরোধ করেন।
বাংলাটিভি/শহীদ



