বিশ্ববাংলা

সৌদিতে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট

সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে, ৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার বিমানের ওয়েবসাইটে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। রিয়াদ থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।

শুধু বিমানের রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা মুল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button