বিশ্ববাংলা

১০ সহস্রাধিক বাংলাদেশি চলতি বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাচ্ছেন না

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী মনোভাবের কারণে এ বছর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছেন না, ৬ লাখ অভিবাসীএতে ৬ লক্ষাধিক গ্রীণকার্ডধারীর সিটিজেনশিপ গ্রহণের স্বপ্ন অপূর্ণই রয়ে যাবে। নাগরিকত্বের জন্যে ৯/১০ মাস আগে আবেদনকারীদের মধ্যে ১০ হাজারের অধিক বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।

করোনার কারণে ৩১ ডিসেম্বর পর্যন্ত “ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস- ইউএসসিআইএস” এর অ-জরুরি সকল কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এ কারণে পারিবারিক কোটা, বিনিয়োগ কোটা, বিশেষ ক্যাটাগরিতে গ্রীণকার্ডের ভিসাও স্থগিত রয়েছে।

আর তাই বিপুল আগ্রহ থাকার পরেও, এসব অভিবাসীরা নভেম্বরের নির্বাচনে ভোট দিতে পারবেন না। ফলে অভিবাসী সমাজে ক্ষোভের সঞ্চার ঘটেছে।

জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরই গ্রিনকার্ডধারীদের মধ্যে নাগরিকত্ব লাভের হিড়িক পড়ে যায়। কারণ, ক্ষুদ্র অপরাধের জন্যও গ্রিনকার্ড কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা যায় তবে নাগরিক হলে তা সম্ভব নয়।

ট্রাম্পের অভিবাসনবিরোধী দমন-পীড়নের আতঙ্কে আগে যারা নাগরিকত্ব গ্রহণে আগ্রহী ছিলেন না, তারাও দলে দলে আবেদন করেন। ফলে গত তিন বছরে সবচেয়ে বেশি মানুষ নাগরিক হিসেবে শপথ নিয়েছেন। করোনার পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, এ মাসে ৪ শতাধিক অভিবাসী নাগরিক হিসেবে শপথ নিয়েছেন।

অথচ গত ৩১ মার্চ পর্যন্ত নাগরিকত্বের আবেদনের সংখ্যা ছিল ৭ লক্ষাধিক। ইউএসসিআইএসের তথ্যানুযায়ী মার্চের মাঝামাঝি পুরো আমেরিকা লকডাউনে যাওয়ার আগ পর্যন্ত, ১ লাখ ৫৬ হাজার ৮৪৯ আবেদনের কার্যক্রম সম্পন্ন হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button