সৌদি প্রবেশের অনুমতি পেল বাংলাদেশসহ ২৫ দেশ

বাংলাদেশসহ ২৫টি দেশকে সৌদিআরবে প্রবেশের অনুমতি দিয়েছে, দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। তবে বেশ কিছু শর্ত পূরণ করে এসব নাগরিকরা সৌদিতে ফিরতে পারবেন।
করোনা সংকটের কারণে বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসীরা, সৌদি আরবে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে তারা। তবে, এসব দেশের নাগরিক কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে ১৮ নম্বরে। তবে আপাতত এ সুযোগ পাচ্ছে না, পার্শ্ববর্তী ভারত,পাকিস্তান,নেপাল,শ্রীলংকাসহ আরো কয়েকটি দেশ।
যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।



