আওয়ামী লীগরাজনীতি

বিএনপির মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না বলে মন্বব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগনের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক।

তিনি আরো বলেন, যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভুলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।

‘বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পর পর পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তার ক্যারিশমায় ২১ শে আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button