
বিরোধীদের কণ্ঠ রোধ করতে সরকার কালা কানুন করছে, বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় গণমধ্যামকে বিধি নিষেধের বেড়াজালে আবদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয়ে কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।



