দুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

গ্যাসের লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  এছাড়া, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।    

শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের জামাত শেষে সুন্নত ও বেতরের নামাজ পড়ছিলেন মুসল্লিরা।  হঠাৎই বিকট শব্দে বিদ্যুৎ চলে যায়।

 একে একে বিস্ফোরিত হয় মসজিদে থাকা ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।  দগ্ধ হন প্রায় চল্লিশজন মুসল্লী।  আহতদের রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।  প্রাথমিক অনুসন্ধান শেষে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গ 1

এদিকে, কীভাবে একই সময় ছয়টি এসি বিস্ফোরিত হলো তা উদঘাটন করতে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিল্লুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button