বিশ্ববাংলা

ফেসবুকের বাংলাদেশ অংশ দেখতে বাংলাদেশিকে নিয়োগ

সাবহানাজ রশীদ দিয়া নামের এক বাংলাদেশিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুকে কর্তৃপক্ষ।

বাংলাদেশি অংশ দেখাশোনায় বাংলাভাষীকে নিয়োগ দেয়ায় ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সিঙ্গাপুর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ বিষয়ক যেকোনো বিষয়ের দ্রুত সমাধান দেবেন দিয়া।

লেখক, এক্টিভিস্ট ও আলোচিত্রী দিয়া ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। গণযোগাযোগ, অর্থনীতি ও পাবলিক পলিসি নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে নিয়েছেন ডিগ্রি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানা পদক ও সম্মাননা।

সংশ্লিষ্ট খবর

Back to top button