আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দাবানলে নিহত ৭

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে এক শিশু, ক্যালিফোর্নিয়ায় তিনজন, ওরেগন থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনসহ ৯টি অঙ্গরাজ্যে অন্তত দুইশটি দাবানল জ্বলছে।

৩৫টি দাবানলে ওরিগনে এরইমধ্যে পুড়ে গেছে তিন লাখ একর বনাঞ্চল। ওয়াশিংটনে ২৪ ঘণ্টায় পুড়েছে কয়েক লাখ একর বনাঞ্চল। বাতাসের তীব্রতার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। ভয়াবহ রূপ ধারণ করছে ক্যালিফোর্নিয়ার দাবানল।

পুড়ে গেছে রেকর্ড ২৩ লাখ একরের বেশি বনভূমি। বিপর্যয় এড়াতে অনেক জায়গায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে, দাবানলে সিয়েরা ন্যাশনাল পার্কে আটকা পড়া হাইকারদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button