অন্যান্যবিনোদন

শিগগিরই শুভ কাজটা সেরে ফেলতে যাচ্ছেন নাসির

শুভ কাজটা শিগগিরই সেরে ফেলতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ‘ফিনিসার’ খ্যাত নাসির হোসেন। বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন  ছবিতে দেখা যাচ্ছে বেশ সুদর্শন এক রমনীর পাশে দাঁড়িয়ে এক সময়ের দুর্দান্ত এই টাইগার অলরাউন্ডার।

ছবিটি পোস্ট করা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, ভক্তকূলে জোর গুঞ্জনও শুরু হয়ে যায়-‘তাহলে কী এবার বিয়ের পিঁড়িতে বসছেন বহুল আলোচিত নাসির হোসেন?’ না এমন কিছুই আসলে হয়নি।

বিয়ের পিঁড়িতে বসেননি লাল সবুজের জার্সি গায়ে এক সময়ের নিয়মিত এই মুখ। তবে খুব শিগগিরই শুভ কাজটি সেরে ফেলতে যাচ্ছেন।

সবশেষ বিতর্কের জন্ম দিয়েছিলেন ‘সুবাহ কান্ড’র পর। সুবাহ নামক এক রমনীর সঙ্গে তার অশালীন ফোনালাপ ফাঁস হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিগুঢ় মর্ম থেকে বাদ পড়েন এক সময় ব্যাটে বলে দাপট দেখানো এই টাইগার সদস্য।

তবে আশার কথা হলো, দেরিতে হলেও তার সুমতি হয়েছে। অবশেষে তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button