‘নয়দিন পর পরীক্ষামূলক ফেরি চালু’

নাব্য সংকটের কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ৯দিন ফেরিচলাচল বন্ধ থাকার পরে শুক্রবার বিকাল থেকে পরীক্ষামূলকবাবে ৩টি ফেরি মাধ্যমে ফেরি চলাচল শুরু করলেও সন্ধ্যার আগেই বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।
জানা গেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বিআইডব্লিউটিএর খননকৃত সকল চ্যানেল গত ২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় নাব্যতা সংকট ও ডুবোচরের কারনে। এর আগে দূর্ঘটনা এড়াতে এরুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকার কারনে উভয় ঘাটে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এই অবস্থার কারনণে যাত্রীবাহি যানবহনের সংখ্যাও কমে যায় এই রুটে। এতে করে এক দিকে সরকার রাজস্ব হারাচ্ছে অন্য দিকে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। তবে আজ শুক্রবার বিকাল ৪টা থেকে পরীক্ষামুলকভাবে ফেরি চলাচল শুরু করে।
প্রথমে পরীক্ষামুলকভাবে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঠালবাড়ি ঘাটে পৌছায়। এর আগে ফেরিটি এই রুটে লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। আধাঘন্টা পর ফেরি টি উদ্ধার করা হয়। এরপর ফেরি ক্যামেলিয়া সফলভাবে পার হয়ে যায়। কে টাইপ ফেরি কাকলি পারপারের উদ্যেশ্যে কাঠলবাড়ি ঘাট ত্যাগ করেছে। তবে সন্ধ্যার আগেই সকল ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিএ (ড্রেজিং বিভাগ) এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাইদুর রহমান জানান, বর্ষা মৌসুমের শুরু থেকেই শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রােত ও নাব্যতা সংকট দেখা দেয়। গত কয়েকদিন ধরে পানি কমায় নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠছে ডুবোচর। ফলে আগেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিএ কাঠালবাড়ী ঘাট সহ-ব্যবস্থাপক সামচুল আবেদিন জানান, পরিক্ষামুলকভাবে ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে তবে একটি ফেরি আটকে যাওয়ায় আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুুর প্রতিনিধি



