দেশবাংলা

যত দিন বেঁচে থাকবো, সুখে সুখি, দুঃখে দুখি হব: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে যে পবিত্র দ্বায়িত্ব দিয়েছেন তা জীবনের শেষ রক্ত দিয়েও পালন করব। যত দিন বেঁচে থাকবো, আপনাদের সুখে সুখি, দুঃখে দুখি হব।

শুক্রবার সকাল ১১ টায় সিংড়া উপজেলার খেজুরতলা ও শেরকোল বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া জাতীয় মাহাসড়কের প্রস্তাবিত প্রায় ১২ কিলোমিটার ফোরলেন ও সম্প্রসারিত সহ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সিংড়া এখন উন্নয়নের রোল মডেল। বিগত দিনের সরকার সিংড়ার মানুষদের শুধুই শোষন করেছে, উন্নয়ন করেনি। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগার বছরে সিংড়াকে উন্নয়নের রোল মডেল করেছেন।

সিংড়ার সেরকোল এলাকায় বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল সরকারী কলেজ প্রতিষ্ঠা , ২৫০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্কের কাজ চলমান রয়েছে। সিংড়াকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন।

যা বিগত সরকারের আমলে ছিল শতকরা মাত্র ২৩ ভাগ। আমরা মাত্র এগার বছরে শতভাগ বিদ্যুতায়িত করতে সক্ষম হয়েছি। সিংড়ায় প্রথম ফুটওভার ব্রীজ শেখ হাসিনা সরকার উপহার দিয়েছেন।বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেনশেখ হাসিনা সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের কারনে চলনবিলের মানুষ উন্নত জীবনযাপন করতে পারছেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, উত্তরবঙ্গের লাইভলাইন নাটোর- বগুড়া মহাসড়ক, অথচ মাত্র ২৪ ফিটের কারনে অহরহ সড়ক দুর্ঘটনায় শিকার হতে হয়। হাজার হাজার যানবাহন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ৫০ বছর এ সড়ক আন্তঃসড়ক ছিলো।

তিনি আরো বলেন,আপনাদের ভালোবাসায় আমার নির্বাচনী অঙ্গীকার পুরন করতে সক্ষম হয়েছি। ১১ বছর কোনো ছুটি গ্রহণ করিনি। প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকার মানুষদের সময় দিয়েছি। তাদের জন্য করোনার দু:সময়েও ছুটে এসেছি। সিংড়ার অসম্পূর্ণ কাজ এবং উন্নয়ন আমি সমাপ্ত করতে চাই। আল্লাহপাক তৌফিক দিলে আজীবন আপনাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button