বিশ্ববাংলা

ইতালীর মূলধারার রাজনীতিতে পা রাখছেন বাংলাদেশিরা

ষাটের দশক থেকে বাংলাদেশশিরা ইতালীতে যেতে থাকেন। বর্তমানে ২ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস দেশটিতে। সময়ের প্রেক্ষাপটে অনেক প্রবাসী বাংলাদেশি আজ ইতালীর মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন।

চলতি মাসের ২০-২১ তারিখ ইতালীর বিভিন্ন শহরে মেয়র নির্বাচন হওয়ার কথা রয়েছে। এসব নির্বাচনের মধ্য দিয়ে অনেক বাংলাদেশি, ইতালীর মূলধারা রাজনীতিতে অবস্থান করে নেবার সুযোগ পাচ্ছেন।

সমগ্র ইতালীতে বইছে মেয়র নির্বাচনের হাওয়া। সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশিরা এই নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থী হয়েছেন। এক কথায়  ইতালীর মূলধারা রাজনীতির মাঠে ধীরে ধীরে বাংলাদেশিরও পা রাখছেন।

দেশটির অন্যতম পর্যটন নগরী ভেনিস শহরে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তরুন ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক। তার এই নির্বাচনের প্রার্থী হওয়াকে কমিউনিটির জন্য উজ্জল সম্ভাবনা  দেখছেন বিশিষ্ট জনেরা।

এদিকে কাউন্সিলর প্রার্থী মনোয়ার ক্লার্ক নির্বাচনে জয়লাভ করলে প্রথমের দেশের মানুষের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যাদের ভোটাধিকার আছে এবং যারা ভোট দিতে পারবেন না, সকলের কাছেই তিনি দোয়া কামনা করেন।

নির্বাচন প্রাথী এবং কমিউনিটির সবাই মনে করেন, সামনে দিন গুলোতে আরো অনেক বাংলাদেশিকেই এগিয়ে আসতে হবে এ দেশের মূল ধারার রাজনীতিতে। তাহলে দেশ ও দেশের মানুষের কল্যানে বড় ধরনের ভুমিকা রাখতে পারবে।

শাওন আহমেদ, ইতালি প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button