বিশ্ববাংলা

দেশে ফিরে হেনস্তার শিকার হচ্ছেন প্রবাসীরা

করোনাকালে বিভিন্ন দেশ থেকে ফিরে বাংলাদেশে হেনস্তার শিকার হচ্ছেন প্রবাসীরা। অথচ দেশের রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন প্রবাসীরা।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ১ কোটিরও বেশি প্রবাসী কাজ করেন। তাদের পাঠানো টাকায়, দেশের অর্থনীতি আজ একটা শক্ত অবস্থানে দাঁড়াতে পেরেছে। করোনাকালে প্রবাসীদের পাঠানো অর্থে ২ শতাংশ প্রণোদনার ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, মহামারির সময় বাড়িতে ‘লাল পতাকা’ টাঙিয়ে প্রবাসীদের বিব্রত করা হয়েছে। এছাড়া প্রবাস ফেরত এসব রেমিট্যান্স যোদ্ধা নিজ এলাকায় চাঁদাবাজিরও শিকার হয়েছেন।

ভিয়েতনামে প্রতারণার শিকার প্রবাসীদের দেশে ফেরার পর, ভাবমূর্তি নষ্টের অভিযোগে কারাগারে বন্দী করা হয়েছে। ব্র্যাক, আইওএম, রামরু ইত্যাদি সংস্থার গবেষণায় দেখা গেছে, প্রবাসফেরত তরুণ-তরুণীদের ৭০ থেকে ৮০ শতাংশই এখন প্রচণ্ড হতাশা, দুশ্চিন্তা আর জীবিকা সংকটে রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button