বিশ্ববাংলা
কানাডার হ্যালীফ্যাক্সের নির্বাচনে বাংলাদেশি প্রার্থী

কানাডার নোভা স্কশিয়ার রাজধানী হ্যালীফ্যাক্সের নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ এহসান।
জানা যায়, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচন হালিফ্যাক্সের ১৬ টি ডিস্ট্রিক্ট জুড়ে অনুষ্ঠিত হবে। এতে ডিস্ট্রিক্ট টেন থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেবেন তিনি।
মূল নির্বাচনের আগে, আগামী ৬ থেকে ১৪ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোট নেয়া হবে। এ উপলক্ষ্যে আগামী শনিবার হালিফ্যাক্সের ফেয়ারভিউ এলাকার ইথিওপিয়ান ক্যাফেতে অনুষ্ঠিতব্য “মিট ইয়োর ক্যাণ্ডিডেট” নামক আয়োজনে, ভোটারদের মুখোমুখি হবেন মোহাম্মদ এহসান।
এসময় ভোটাররা উপস্থিত থেকে সরাসরি তাকে নানা প্রশ্ন করবেন। বর্তমানে তিনি নিজ নির্বাচনী এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। বিভিন্ন রকম সভা সমাবেশের আয়োজন করে নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।



