দেশবাংলা

খেলা দেখানোর সময় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

খেলা দেখানোর সময় সাপের ছোবলে মো. রফিকুল ইসলাম (৫৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সাপুড়ে রফিকুল নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় সাপ খেলা দেখাতেন। রোববার তিনি রাজশাহী কোর্ট এলাকায় বিষধর সাপ নিয়ে খেলা দেখাতে থাকেন। এক সময় ওই বিষধর সাপটি তাকে ছোবল দেয়। সাপের বিষ দাঁত ভাঙা থাকায় গুরুত্ব দেননি রফিকুল।

খেলা শেষে সন্ধ্যার পর নাটোরের পীরগঞ্জ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন রফিকুল। নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া ঢালান এলাকায় পৌঁছার পর তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। এসময় তিনি বুঝতে পেরে তাড়াতাড়ি বাড়ি ফেরেন। একপর্যায়ে রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা সবকিছু শোনার পর তাকে নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়িতে এনে ওই রাতেই স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button