আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

এ যাবৎ একদিনে সর্বাধিক শনাক্ত ৩,০৭,৯৩০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে করোনায় দৈনিক প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। ওয়ার্ল্ডোমিটারে সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯শ’ রোগি। এ নিয়ে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৮ হাজার।

এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ছাড়িয়েছে, যার মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১০ লাখ মানুষ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে, এ যাবৎ একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন রোগি শনাক্তের রেকর্ডের কথা উল্লেখ করেছে বার্তা সংস্থা আলজাজিরা। যদিও, ওয়ার্ল্ডোমিটারে পরিসংখ্যান অনুযায়ী গত ১১ সেপ্টেম্বর তারিখেই সর্বোচ্চ ৩ লাখ ১০ হাজার ৬৯২ জনের করোনাভাইরাস শনাক্তের হিসেব দেয়া হয়েছিলো।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু আর সংক্রমণে এখনো শীর্ষ অবস্থানে ভারত। একদিনে দেশটিতে ৯৪ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাস। মৃত্যুবরণ করেন ১১শ’’র বেশি, মোট প্রাণহানি ৮০ হাজারের কাছাকাছি।

করোনা মহামারির সর্বোচ্চ প্রকোপ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও কমেছে নতুন আক্রান্ত ও দৈনিক মৃত্যুহার।

সংশ্লিষ্ট খবর

Back to top button