দেশবাংলা
দুদকের মামলাতেও গ্রেফতার দেখানো হলো প্রদীপকে

সিনহা হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার দুপুর চট্টগ্রাম মহানগন সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী তারিখ ২০ সেপ্টেম্বর নির্ধারণ করে।
এর আগে মামলায় আদালতে আনার জন্য শনিবার কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয় প্রদীপ কুমার দাসকে। এদিকে, সিনহা হত্যার মামলায় ওসি প্রদীপের সহযোগি কনস্টেবল রুবেল শর্মাকে আটক করেছে র্যাব।



