কমিটিগুলোতে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর আওয়ামী লীগ

কমিটিগুলোতে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি ত্যাগী নেতাদের জায়গা করে দিতে, কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার আশ্রয় নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর আগে, এ বিষয়ে সতর্ক থাকতে অনুশাসন দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ক’রে, তা জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি।
গেল ২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায়, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলের সব শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে, দলে অনুপ্রবেশকারী ঠেকাতে কঠোর নির্দেশনাও দেন পাপিয়া-সাহেদ কাণ্ডে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী।
দলীয় প্রধানের নির্দেশনায়, দলের ভাবমূর্তি রক্ষায় অনুপ্রবেশকারী, ভূমিদস্যু ও জনবিচ্ছিন্ন ব্যাক্তিদের দলে প্রবেশ ঠেকাতে, সতর্কতার কথা জানান কেন্দ্রীয় নেতারা। আগামীতে যারা কমিটিতে আসবেন, তাদের বিষয়ে খোঁজখবর নিতে দলের পাশাপাশি, গোয়েন্দা সংস্থার সাহায্য নেয়া হচ্ছে বলেও জানান অনেকে।
আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে এবারের উপ-কমিটি যোগ্য, মেধাবী ও ত্যাগীদের মূল্যায়ন করবে বলেও জানান, আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতারা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



