যাচাই-বাছাই করে তবেই প্রস্তাবিত কমিটি পাস হবে: কাদের

প্রস্তাবিত কমিটিগুলোতে পরীক্ষিত নেতা-কর্মীরা আছে কিনা, যাচাই-বাছাই করে তা পাশ করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ডব্লিউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেন সেতুমন্ত্রী। এসময় তিনি বলেন, দলের এসব উপ-কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
অনেকেই মনে করছেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান থেমে গেছে, এ কথা মোটেও সত্য নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দলের ভেতরেও অপকর্ম করলে কেউই রেহাই পাবে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন করোনাকালে পিছিয়ে পড়া কাজগুলো অধিকতর সক্রিয়তার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কর্মসম্পাদনের স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অপচয় রোধ করতে হবে।’



