বিশ্ববাংলা
জেদ্দা কনস্যুলেটের উদ্যোগে কনস্যুলার সেবা

সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের উদ্যোগে, দেশটির তাবুক অঞ্চলে কনস্যুলার সেবা দেয়া হবে।
জেদ্দা কনস্যুলেটের এক বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, আগামী শুক্র ও শনিবার কনস্যুলেটের একটি প্রতিনিধি দল তাবুকের মদীনা রোডের আল সালামাহ কমিউনিটি সেন্টারে, প্রবাসীদের কনস্যুলার সেবা দেবে।
সেবার মধ্যে থাকবে পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট ডেলিভারী, প্রবাসী কল্যাণ কার্ডের অনলাইন আবেদন, আগের আবেদনকৃত কার্ডের ডেলিভারী, সোনালী ব্যাংকের হিসাব খোলাসহ অন্যান্য কনস্যুলার সেবা।
বিজ্ঞপ্ততে আরো বলা হয়েছে, পাসপোর্ট ডেলিভারী নেয়ার সময়, পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে রাখতে হবে। আর নবজাতক শিশুর পাসপোর্ট করতে হলে পিতা মাতার পাসপোর্ট, আকামা এবং তার ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে।



