বিশ্ববাংলা
কাতারে শ্রম কাউন্সিলরের শ্রমিক ক্যাম্প পরিদর্শন

কাতারে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, প্রবাসী কর্মীদের খোঁজখবর নিতে বিভিন্ন শ্রমিক ক্যাম্প পরিদর্শন করেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড.মুস্তাফিজুর রহমান।
দোহার শিল্পনগরী সানাইয়ার প্রবাসী শ্রমিক অধ্যুষিত এলাকার বিভিন্ন কোম্পানির শ্রমিক ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে, শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যসেবা ও বাসস্থান সরেজমিনে ঘুরে দেখেন, ড.মুস্তাফিজুর রহমান।
এসময় প্রবাসী শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রম কাউন্সিলরকে জানান। প্রবাসীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন, তিনি।
উপস্থিত ছিলেন, কাতারস্থ চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন,শিল্পপতি জালাল আহমেদ এবং কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইএম আকাশ।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



