বিশ্ববাংলা
কাতারে চিকিৎসাধীন বাংলাদেশির মৃত্যু

কাতারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান কামাল নামে, এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন। টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর, স্থানীয় সময় শুক্রবার কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালে মারা যান তিনি।
কামাল দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাতারের সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে নেয়া হবে বলে জানা গেছে।
আব্দুল মান্নান কামালের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে। তিনি দীর্ঘ ৩০ বছর যাবত, কাতারে গাড়ির গ্যারেজসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ কমিউনিটি ও কাতারের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।



