বিশ্ববাংলা

কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমাতে সংসদে খসড়া অনুমোদন

কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনা সংক্রান্ত একটি বিলের খসড়া সংসদে অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। দেশটির সংসদীয় কমিটির সদস্য বদর আল মোল্লা জানান, বিলটি ১০টি অনুচ্ছেদ নিয়ে গঠন করা হয়েছে।

কুয়েতের জনপ্রিয় গণমাধ্যম আরব টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, বিলটি অনুমোদনের ৬ মাসের মধ্যে সংসদীয় মানবসম্পদ কমিটি দেশটিতে সর্বোচ্চ কত সংখ্যক প্রবাসী কর্মী লাগবে তা নির্ধারণ করবে। এসময় প্রতিটি দেশ থেকে কত সংখ্যক প্রবাসীকে কাজের অনুমতি দেয়া হবে তা নির্ধারণ করা হবে।

এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ৫ বছরের মধ্যে তা বাস্তবায়ন করবে। বিলটি প্রণয়নের ২ বছরের মধ্যে প্রবাসী শ্রমিকদের সংখ্যা নির্ধারণ ও তাদেরকে বিশেষ সুবিধা দেয়ার জন্য মন্ত্রীসভাকে নির্দেশ দেয়া হয়েছে।

আল মোল্লা আরো জানান, এই বিলে কিছু শ্রেণীর কর্মীদের জন্য সংখ্যা নির্ধারণ করা হয়নি। তারা হলেন কূটনৈতিক প্রতিনিধি, ও তাদের পরিবার, সামরিক প্রতিনিধি, চিকিৎসা এবং শিক্ষাকর্মী, বেসামরিক বিমানের কর্মী। অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় শ্রমিক এবং গৃহকর্মী।

সংশ্লিষ্ট খবর

Back to top button