বলিউডবিনোদন

মায়ের হাত ধরেই সিনেমার সঙ্গে পরিচয় শাহরুখের

মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারানোর পর মা লতিফ ফাতিমা হয়ে ওঠেন শাহরুখের সব। মা না থাকলে হয়তো আজকের শাহরুখ খানকে আমরা চিনতামই না। মায়ের হাত ধরেই হিন্দি সিনেমার সঙ্গে প্রথম পরিচয় ঘটে শাহরুখ খানের। ফাতিমাই প্রথম শাহরুখকে ফিল্মের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আলাপ করিয়ে দেন।

সে আলাপের সুবাদেই শাহরুখ সুযোগ পান ‘ফৌজি’ নামক টেলিভিশন ধারাবাহিকে। তারপর বড়পর্দায় অভিষেকের পর থেকেই সাফল্য পিছু নেয় শাহরুখের।

মা সর্ম্পকে শাহরুখ তার জীবনীতে লিখেছেন, ‘মা কোনো কিছুতেই জোর করতেন না। আমি বলেছিলাম হয় অভিনয়, না হয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হব, তখনও মা আমাকে আটকাননি। আমি চেয়েছিলাম চলচ্চিত্র নির্মাণ নিয়ে উচ্চশিক্ষা নিতে, মা তাতেও রাজি ছিলেন।’

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ ‘শাহরুখ ক্যান’ নামক বইয়ে বলেছেন, ‘আমি আমার মায়ের সঙ্গে বন্ধুর মতো মিশতাম। গৌরিকে বিয়ে করার কথা মাকে জানানোর পর, তিনি একবারও জানতে চাননি মেয়েটি মুসলিম নাকি চাইনিজ।’

   121257435 336477054276052 6182517429860726074 n 9

শাহরুখ যখন একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তখনই একদিন খবর আসে, তার মা অসুস্থ। হাসপাতালে ভর্তি। সবকিছু ফেলে মায়ের কাছে ছুটে যান শাহরুখ। নিজের সবটুকু দিয়ে মায়ের দেখাশোনা করতে লাগেন। একদিন ওষুধ কিনতে বেরিয়ে ফিরে এসে শাহরুখ জানতে পারেন, মা তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।

‘মায়ের মৃত্যুতে আমি বুঝতে পেরেছিলাম, কোনও কিছুই স্থায়ী নয়। আমি সবকিছু আশা করা ছেড়ে দিয়েছিলাম। এ ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন খুব কেঁদেছিলাম।’ মায়ের মৃত্যুর স্মৃতিচারণ করতে গিয়ে নিজের আত্মজীবনীতে এমনটাই লিখেন আজকের বলিউড বাদশা।

সংশ্লিষ্ট খবর

Back to top button