বানিজ্য সংবাদঅর্থনীতিবাংলাদেশমানবসম্পদ

রবি ছাড়ছেন সিইও মাহতাব উদ্দিন

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ছাড়ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ। সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে তিনি চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়,  আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে। তবে তিনি এখনই আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দায়িত্বে না থাকার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে রবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রিয়াজ রশিদ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালে রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশি প্রথম বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের সিইও ছিলেন। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button