বানিজ্য সংবাদঅর্থনীতি

বাজারে প্রচুর শীতের সবজি, দাম আকাশছোয়া

শীত আসায় ফুলকপি, বাঁধাকপি, সিম, মুলা, সাথে অন্যান্য বারোমাসী সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজারগুলো। তারপরেও দাম আকাশছোঁয়া। লাগামহীন মূল্যবৃদ্ধির তালিকায় যোগ হয়েছে মুরগি। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। শুকনো মৌসুমে এসেও বেশ চড়া মাছের বাজার। সপ্তাহান্তের বাজার জিনিসপত্রের অসহনীয় দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

শীত মৌসুম আসার সাথে সাথে বারোমাসি নানা সবজির পাশাপাশি বাজারের যুক্ত হয়েছে ফুলকপি, বাঁধাকপি, সিম, মুলা, টমেটোসহ বেশকিছু নতুন সবজি। এছাড়া বাজারের এসেছে পালং, মুলা, সরিষা ও নানা জাতের শাক, সাথে নতুন পাতাসহ পেঁয়াজ। এতো কিছুর পরেও কাচাবাজারে দাম এখনও আকাশছোঁয়াই।

গেল সপ্তাহের তুলনায় দুই-একটা সবজির দাম কিছুটা কলমেও, প্রায় সব সবজির দাম বেশি। বাড়তি দামে, পন্য কিনতে হিমসিম অবস্থা সাধারণ ক্রেতাদের।মাছের বাজারেও একই অবস্থা। শুখনো মৌসুম হওয়ায় পরেও সরবরাহ ঘাটতির অজুহাতে দেখিয়ে চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব প্রজাতির মাছ।

এদিকে, চলতি সপ্তাহে কেজিপ্রতি আবারো ১০-১৫ টাকা বেড়েছে সবধরনের মুরগির দাম।চাল-ডাল-তেলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারদর রয়েছে আগের মতোই।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button