বাংলাদেশবিনোদন

ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই: মেহজাবীন চৌধুরী

ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, এমনটাই মনে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, ভালোবাসার সংজ্ঞা না দিতে পারাটাই হলো আসল ভালোবাসা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভালোবাসার সংজ্ঞা না দিতে পারাটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ, ভালোবাসা এমন একটি বিষয়, সেটা বর্ণনা করা যায় না। এটা অনুভবের বিষয়।”

এছাড়া, তিনি নিজের অভিজ্ঞতার আলোকে বলেন, “আমার মনে হয়, জীবনে আমরা যতটা স্বার্থহীন হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটা করতে পারি, সেটাও এক ধরণের ভালোবাসা। এই কয়েকটি বিষয়ই জীবনকে অর্থবহ করে তোলে।”

মেহজাবীন আরও বলেন, “প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না।”

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আসছে মেহজাবীনের নতুন ওয়েব কন্টেন্ট ‘নীল সুখ’। এতে তাকে এক নতুন চরিত্রে দেখা যাবে, যা তার ভক্তদের জন্য এক বিশেষ উপহার হতে চলেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button