
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা। দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে তাকে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দল মানেই জঙ্গি এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার। কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে।



