বিশ্ববাংলা

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের সমস্যার সমাধানে আইওএম-এর আগ্রহ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন পার্কো বুধবার (১৩ আগস্ট ২০২৫) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

WhatsApp Image 2025 08 14 at 13.37.17 1

বৈঠকে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রেমিট্যান্স প্রেরণে জটিলতা, কর্মীদের বৈধকরণ, বেতন ও ভাতা প্রদানে বিলম্ব, কর্মস্থলে দ্বন্দ্ব নিরসন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

আলোচনায় আইওএম প্রতিনিধি এসব সমস্যার কার্যকর সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মিস ক্রিস্টিন পার্কো আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশীরা যাতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কর্মসংস্থানে নিয়োজিত থাকতে পারেন, সে লক্ষ্যে আইওএম ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ এ সময় প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে আইওএম-এর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয় সাধনের বিষয়ে একমত হন।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button