রাজনীতি

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র দেশবাসীকে সাথে নিয়ে রুখে দেয়া হবে: ব্যারিস্টার অসীম

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র দেশবাসীকে সাথে নিয়ে রুখে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

রোববার সকালে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে ধানমন্ডি লেকে থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

WhatsApp Image 2025 08 24 at 11.00.30

ব্যারিস্টার অসীম বলেন, এই নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে।বিগত তিনটি সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেননি,জনগণ মুখিয়ে আছে একটি অবাধ,গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য।এসময় অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেয়ারও আহবান জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button