অর্থনীতিঅপরাধআন্তর্জাতিক

রিজার্ভ চুরি: ফিলিপিন্সের আরসিবিসির ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০২০ সালে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৮ কোটি ১০ লাখ ডলার ‘আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত’ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে সিআইডি।

গতকাল সিআইডির এক বার্তায় বলা হয়, বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নয় বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরি হয়। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

এর মধ্যে একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কায় একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button