দেশবাংলারাজনীতি

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান এম এ মালিকের

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এখনই সময় ধানের শীষে ভোট দিয়ে দেশকে মুক্ত করার।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আগামী বাংলাদেশ’ গঠনে ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র নেই, অর্থনীতি ধ্বংসের পথে, ব্যাংকে টাকা নেই। সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এখন সময় এসেছে জনগণের অধিকার ফিরিয়ে আনার।”

তারেক রহমানের নেতৃত্বে একটি ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণার কথা তুলে ধরে তিনি বলেন, “সেই সরকারে সব গণতান্ত্রিক শক্তিকে অন্তর্ভুক্ত করা হবে।”

এম এ মালিক সরকারের ভারত-নীতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, “নদী, বন্দর, করিডোর দেওয়া হলেও বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি।”

এসময় ঘিলাছড়া ইউনিয়নের জনসাধারণকে উদ্দেশ করে এম এ মালিক বলেন, “যারা আওয়ামী লীগের সঙ্গে আপস করেছে, তাদের থেকে সাবধান থাকুন। প্রকৃত আন্দোলনকারী নেতাদের পাশে থাকুন।”

তিনি প্রতিশ্রুতি দেন, “দল যদি দায়িত্ব দেয়, আমি জনগণের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।”

সংশ্লিষ্ট খবর

Back to top button