আন্তর্জাতিকবাংলাদেশ

ত্রিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও সৌদি আরব

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সৌদি আরবের রাষ্ট্রদূত ইয়াহিয়া হাসান আলকাহতানির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার (১৪ই অক্টবর) মালদ্বীপের রাজধানী মালে’তে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় রাষ্ট্রদূত বাংলাদেশ, সৌদি আরব ও মালদ্বীপের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হন।

এছাড়াও তারা পরিবহন, আবাসন, স্বাস্থ্য, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, জনকূটনীতি এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এসময় হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপ ও সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কঠোর পরিশ্রম, দক্ষতা ও সততার প্রশংসা করে বলেন, “তারা বাংলাদেশের গর্ব।” জবাবে রাষ্ট্রদূত আলকাহতানি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশের অভিবাসীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে দুই রাষ্ট্রদূত ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button