বাংলাদেশশিক্ষা

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ৫০ জনের বেশি শিক্ষক আহত হয়েছেন। ফলে আন্দোলনরত শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

শনিবার (৮ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিক শিক্ষক নেতাদের দাবি, এই হামলায় নারী শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

আটককৃত দুই শিক্ষকসহ (একজন নারী) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ককে এক ঘণ্টার মধ্যে মুক্ত না করলে শাহবাগ থানা ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষিত কলম সমর্পণ কর্মসূচির জন্য শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগ মোড়ের কাছে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। সেখানে শিক্ষকরা তাদের দাবি আদায়ে স্লোগান দিচ্ছিলেন। এসময় হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে কয়েকজন শিক্ষিকা সহ অনেকেই আহত হন।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের পদযাত্রা শুরু করেন।

শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে,

দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং  শতভাগ বিভাগীয় পদোন্নতি।

উল্লেখ্য, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন

সংশ্লিষ্ট খবর

Back to top button