বাংলাদেশবিএনপিরাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।

তিনি জানান, ‘বেগম জিয়াকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন। আমরা সবাই আশাবাদী বেগম জিয়া দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।’

তিনি আরো জানান, ‘বয়সের কারণে তার শারীরিক জটিলতা বেড়ে গিয়েছে, তাই তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।’

এদিকে লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button