বাংলাদেশবিএনপিরাজনীতি

বিএনপির দুই কর্মসূচি স্থগিত

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এ ছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘পূর্বঘোষিত দু’টি কর্মসূচি স্থগিত এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button