
তারেক রহমান বিমানবন্দরে এসে অবতরণ করেছেন, এমন খবরে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন বিএনপির নেতা কর্মীরা। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের অবতরণের খবর আসে। এরপর পূর্বাচলের সমাবেশের মঞ্চ থেকে দোয়া পরিচালনা করা হয়।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।



