রোববার (৫ জানুয়ারি) ছিল এ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটি ছবি পোস্ট করেন রোজা আহমেদ, তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই মেকআপ আর্টিস্ট।
রোজা আহমেদকে এ লুকে দেখে নেটিজেনরা দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে তাকে নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। একটি অংশ যেমন প্রশংসা করছেন, অন্য অংশটি কটাক্ষ করে মন্তব্য করছেন। আফরোজা লেখেন, “আপনাকে খুব সুন্দর লাগছে।” নিশিতা লেখেন, “অসাধারণ লাগছে।” লোপা লেখেন, “আমি ভাবছি জাহ্নবী কাপুর।”
প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে।
২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। গত বছরের ৫ জানুয়ারি মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।



