বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ প্রতিশ্রুতি: ৪ কোটি পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা তারেক রহমানের
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে মেডিকেল শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। তরুণদের উদ্দেশে নিজেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মতবিনিময়কালে নিজের দীর্ঘ প্রবাস জীবন নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি মূলত চিকিৎসার প্রয়োজনে বিদেশে গিয়েছিলাম।কিন্তু পরিস্থিতির শিকার হয়ে দীর্ঘ ১৭ বছর আমাকে বিদেশের মাটিতেই থাকতে হয়েছে।”
তিনি দেশের ৪ কোটি পরিবারের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা বলয় বা ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিস্তারিত সুবিধা ঘোষণা করেন। তারেক রহমান বলেন,প্রতিটি কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে। দেওয়া হবে খাদ্যসামগ্রী।
তিনি তরুণদের সামনে দেশের উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে তাঁর আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরেন।
আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র মতবিনিময় সভা শেষে তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেন। সকাল থেকেই সিলেট ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন।
জনসভায় তারেক রহমানের আগে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।




