জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতের জনসমাবেশ শুরু হয়েছে। রাজধানী ঢাকার ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) নির্বাচনী এলাকায় আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ১০ দলীয় নির্বাচনি ঐক্য (সহমনা ১০ দল) সাথে নিয়ে আজ থেকেই নির্বাচনি প্রচারণা ও জনসমাবেশের কার্যক্রম শুরু করেছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ বিকেলে রাজধানীর ঢাকা-১৫ আসনে বিশাল এক জনসভার মাধ্যমে এই প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। অর্থাৎ প্রার্থীরা মোট ২০ দিন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
এই কর্মসূচির মাধ্যমেই আজ থেকে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জোটবদ্ধ প্রচারণার জোরালো যাত্রা শুরু হলো।



