রাজনীতি

একযুগ আগে সিলেটে খালেদা জিয়ার কী সেই ভবিষ্যদ্বাণী যা সত্য হলো!

২০১৩ সালে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সেই ঐতিহাসিক জনসভা আজ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেদিন সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃপ্তকণ্ঠে বলেছিলেন, ‘তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন।’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত প্রবাস জীবন আর রাজনীতির হাজারো চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই সিলেট থেকে তাঁদের নির্বাচনী সফর শুরু করার যে ধারা বজায় রাখতেন, আজ তারেক রহমান সেই পদাঙ্ক অনুসরণ করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজালেন। তার জনসভা ঘিরে লোকে লোকারণ্য ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠসহ সিলেট নগরী।

২০০৫ সালের পর থেকে এই দীর্ঘ প্রবাস ও সংগ্রামের পথ পেরিয়ে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটায় যখন তিনি সিলেটে পৌঁছান। ফিরেই তিনি ছুটে যান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে। জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও।

এরপর তারেক রহমান ছুটে যান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে।

রাজনীতির শত সমীকরণ ছাপিয়ে আজ সেখানে প্রধান হয়ে উঠেছে এক বিষাদমাখা অথচ গর্বিত স্মৃতি। ২০১৩ সালে ঠিক এই মাঠেই দাঁড়িয়ে মা খালেদা জিয়া যে অটল বিশ্বাসে বলেছিলেন ছেলে বীরের বেশে ফিরবে, আজ দীর্ঘ একযুগ পর সেই মাঠেই ছেলের রাজসিক প্রত্যাবর্তন সেই অপূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিল।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button